২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুস ও নাপোলির জয়

ইতালির শীর্ষ লিগ সেরি আয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস ও নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 01:41 AM

Updated : 13 Oct 2022, 12:45 PM

শনিবার রাতে রাজধানীর দল রোমাকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি। এম্পোলিকেও একই ব্যবধানে হারিয়েছে ইউভেন্তুস।

ঘরের মাঠ সান পাওলোয় তৃতীয় মিনিটেই আর্জেন্টিনার স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের গোলে এগিয়ে যায় নাপোলি। আর নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড হোসে কালেহন।

এদিকে প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে ইতালির মিডফিল্ডার আন্দ্রে পিরলোর গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা।

ম্যাচের যোগ করা সময়ে কার্লোস তেভেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এম্পোলির ইতালির ডিফেন্ডার লরেঞ্জো তোনেল্লি।

এই জয়ের ফলে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ২৫-এ। সমান ১০টি করে ম্যাচ খেলা রোমা ও নাপোলির পয়েন্ট যথাক্রমে ২২ ও ১৮।