২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের অঘটনের শিকার লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ফের অঘটনের শিকার হয়েছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ১-০ গোলে হেরে গেছে গতবারের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 08:56 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

লিগের গত রাউন্ডে ঘরের মাঠে হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল লিভারপুল।

এই মৌসুমের প্রথম নয় রাউন্ডের মধ্যে পাঁচ ম্যাচেই প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় লিভারপুল। ম্যাচের প্রথম ভাগের ওই ব্যর্থতার গণ্ডি থেকে শনিবারও বেরোতে পারেনি ব্রেন্ডন রজার্সের দলটি।

প্রথমার্ধে নিশ্চিত কোনো সুযোগও তৈরি করতে পারেনি কোনো দলই।

৭৩তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়ে নিউক্যাসলকে এগিয়ে দেন স্পেনের স্ট্রাইকার পেরেস গুতিয়েরেস।

শেষ পর্যন্ত ওই গোলেই লিগে চতুর্থ হার নিশ্চিত হয় ‘অল রেডস’ নামে পরিচিত লিভারপুলের।

১০ ম্যাচ খেলা লিভারপুলের পয়েন্ট ১৪।