২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলপোস্টে সেরা নাভাস, রক্ষণে রামোস

২০১৩-১৪ মৌসুমে লা লিগায় সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদের সের্হিও রামোস। আর স্পেনের শীর্ষ এই লিগে সেরা গোলরক্ষক হয়েছেন তার ক্লাব সতীর্থ কেইলর নাভাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2014, 08:32 PM

Updated : 13 Oct 2022, 12:44 PM

সোমবার রাতে এক অনুষ্ঠানে স্পেনের ডিফেন্ডার রামোস এবং কোস্টা রিকার গোলরক্ষক নাভাসের হাতে মৌসুম সেরার পুরস্কার তুলে দেয় লা লিগা কর্তৃপক্ষ।

মৌসুমের সেরা ডিফেন্ডারের পুরস্কার জিততে রামোস পেছনে ফেলেন আতলেতিকো মাদ্রিদের ফিলিপ লুইস এবং ওই দলেরই বর্তমান খেলোয়াড় জোয়াও মিরান্দাকে।

আর সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে ২০১৩-১৪ মৌসুমে লেভান্তের হয়ে খেলা নাভাস পেছনে ফেলেন সে সময়ে আতলেতিকোর গোলরক্ষক থিবো করতোয়া ও মালাগার উইলি কাবালেরোকে।