আশা নিয়ে অস্ট্রেলিয়ায় গলফ দল
ভালো ফলের আশা নিয়ে এশিয়া প্যাসিফিক গলফে খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল।
বাংলাদেশ দলে আছেন মো. নাজিম ও মো. সজীব আলী। তাদের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম সচিব সরদার হাসান কবির।
ইনচনের গত এশিয়ান গেমসে ব্যক্তিগত ও দলীয় কোনো পর্যায়েই বাংলাদেশকে গলফ থেকে সাফল্য এনে দিতে পারেননি নাজিম, সজীবরা। তবে অস্ট্রেলিয়া থেকে ভালো ফলের আশা নিয়ে ফেরার লক্ষ্যে রোববার অস্ট্রেলিয়া যাচ্ছেন তারা।
বৃহস্পতিবার শুরু হবে এশিয়া প্যাসিফিক গলফের এবারের আসর।
