২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোনালদো

রিয়াল মাদ্রিদের জার্সিতে আরেকটি রেকর্ড গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগার প্রথম আট ম্যাচে ১৫ গোল করে ভেঙে দিয়েছেন ৭১ বছরের পুরনো রেকর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 11:55 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

রোনালদো ছাড়িয়ে গেলেন ১৯৪৩-৪৪ মৌসুমে ক্লাব রিয়াল ওভিয়েদোর খেলোয়াড় এচেভাররিয়ার গড়া ১৪ গোলের পুরনো মাইলফলক। রেকর্ডটা গড়তে সাত ম্যাচ খেলেছেন রোনালদো। চোটের কারণে এক ম্যাচ খেলা হয়নি তার।

রেকর্ড গড়ার পথে রোববার লেভান্তের জালে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা রোনালদো, ম্যাচটি ৫-০ গোলে জেতে রিয়াল।

মৌসুমের শুরু থেকে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে রিয়ালের সময়টাও দারুণ কাটছে। লিগের গত পাঁচ ম্যাচে ২৫টি গোল করেছে তারা। তার মধ্যে ১৩টি গোলই গতবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী রোনালদোর।