২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুক চালিয়ে’ কাভানির লাল কার্ড!

গোল উদযাপন করতে গিয়ে লাল কার্ড দেখতে হলো পিএসজির ফরোয়ার্ড এদিনসন কাভানিকে। গত কিছুদিন ধরে গোল পেয়েই বন্দুক থেকে গুলি ছোড়ার ভঙ্গি করে যাচ্ছেন উরুগুয়ের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 12:32 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

শুক্রবার লঁসের মাঠে ফ্রান্সের লিগ ওয়ানের ম্যাচে পেনাল্টি থেকে গোল পেয়ে একইভাবে উদযাপন করেন কাভানি। রেফারির এটা পছন্দ হয়নি। কাভানিকে হলুদ কার্ড দেখান তিনি।

হলুদ কার্ড পাওয়ার প্রতিবাদ করতে গিয়ে রেফারির বাহু স্পর্শ করে বসেন কাভানি। সঙ্গে সঙ্গেই তাকে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। ম্যাচটি অবশ্য ৩-১ গোলে জেতে পিএসজি। এই ম্যাচে আরো দুটি লাল কার্ড পান লঁসের দুই খেলোয়াড়। তিনটি লাল কার্ড দেখানোর ঘটনাই ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধে।