ফুটবল মাঠেও থাকছে বৈদ্যুতিক শক বন্দুক
স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে নতুন আইন করেছে ইতালির সরকার। ম্যাচের দিন ক্লাবগুলোকে বাড়তি পুলিশ রাখার খরচ দেয়া বাধ্যতামূলক করে দিয়েছে তারা। আর পুলিশকে টেজার (বৈদ্যুতিক শক দেয়ার বন্দুক) ব্যবহারের অনুমতিও দেয়া হয়েছে।
ক্লাবগুলো বাড়তি অর্থ দেয়ার বিষয়ে প্রবল বিরোধিতা সত্ত্বেও আইনটি ১৬৪-১০৯ ভোটে পাস হয়।
নতুন এই আইন অনুযায়ী, ম্যাচের দিন অতিরিক্ত পুলিশ মোতায়েনের খরচ মেটানোর জন্য ক্লাবগুলোকে টিকেট বিক্রির অর্থের ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত দিতে হবে।
আইনটির সবচেয়ে বিতর্কিত বিষয় হিসেবে স্টেডিয়ামের মধ্যে টেজার ব্যবহারের অনুমোদন দেয়াকেই ধরা হচ্ছে।
