হোঁচট খেয়ে ভুগোল শিক্ষা ক্রুসের!
ইউরো বাছাইয়ে পোল্যান্ডের কাছে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে জার্মানি যখন মরিয়া; তখনই ভুল টুইট করে ফেঁসে গেলেন টনি ক্রুস। ভুগোলে অদক্ষতার পরিচয় দিয়ে টুইটারে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার লেখেন, স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।
২০১৬ সালের ইউরো বাছাইপর্বের ‘ডি’ গ্রুপে স্কটল্যান্ড অবশ্য জার্মানির গ্রুপেই আছে। হয়তো ভুগোলের অজ্ঞতায় ভুলটা করেছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ক্রুস।
গত মঙ্গলবার আইরিশদের সঙ্গে ১-১ গোলে ড্র করে ভুগোল শিক্ষাটা অবশ্য ভালোই হয়েছে ক্রুসের।
