ফেইসবুকে রোনালদোর অনুসারী ১০ কোটি ছাড়ালো!
শুধু গোল করার হিসেবে নয়, ভক্তদের ভালোবাসাতেও মৌসুমটা দারুণ যাচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোর। ক্রীড়া বিশ্বের প্রথম অ্যাথলেট হিসেবে মঙ্গলবার ফেইসবুকে রোনালদোর অনুসারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে।
বর্তমান সময়েরসেরা ফুটবলারের প্রশ্নে প্রতিনিয়তই রোনালদোর সঙ্গে তুলনা হয় বার্সেলোনার লিওনেল মেসির।ফেইসবুকে ভক্তের হিসেবে মেসির চেয়ে কিন্তু অনেক এগিয়ে পর্তুগালের ফরোয়ার্ড রোনালদো।ফেইসবুকে আর্জেন্টিনার তারকা মেসির চেয়ে তিন কোটি ভক্ত বেশি তার।
সামাজিক যোগাযোগেরআরেক মাধ্যম টুইটারে রোনালদোর ভক্ত তিন কোটি পাঁচ লাখ।
এত এত ভক্তদেরপেয়ে দারুণ খুশি রোনালদো ফেইসবুকে জানান, "আমি খুব খুশি যে ফেইসবুকে আমার বন্ধুরসংখ্যা ১০ কোটি ছুঁয়েছে। এটা চমৎকার ব্যাপার! সবাইকে ধন্যবাদ।"
