জর্ডানকে হারাল বাংলাদেশের মেয়েরা
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়েছে তারা।
শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
