২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রদ্রিগেসের গোলে কলম্বিয়ার জয়

জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল কলম্বিয়া। রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেসের একমাত্র গোলে কানাডাকে হারিয়েছে লাতিন আমেরিকার দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 06:46 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রেড বুল অ্যারেনায় জয়সূচক গোল পেতে অবশ্য ৭৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কলম্বিয়াকে।

নিজেদের সীমানায় রদ্রিগেসকে ফাউল করে কানাডার এক খেলোয়াড়। দ্রুত নেয়া ফ্রি-কিক থেকে বল পান রদ্রিগেস। জোরালো শটে তিনি বল পৌঁছে দেন কানাডার জালে।

যুক্তরাষ্ট্র সফরের প্রথম ম্যাচে গত সপ্তাহে এল সালভাদরকে ৩-০ গোলে হারানো কলম্বিয়া দলের শুরুর একাদশে ৫টি পরিবর্তন করেন কোচ হোসে পেকারমান।

এই দল নিয়ে মাঠে নেমেও শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কলম্বিয়া। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাচ্ছিল না তারা।

রদ্রিগেসের গোলের পরও বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে কলম্বিয়ার ফরোয়ার্ডরা।