নেইমারে বিধ্বস্ত জাপান
নেইমারকে ঠেকানোর কোনো উপায়ই জানা ছিল না জাপানের। রক্ষণভাগকে ছিন্ন-ভিন্ন করে দেয়া বার্সেলোনা তারকার এক হালি গোলে এশিয়ার চ্যাম্পিয়নদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করা দিয়েগো তারদেলি মাঝ মাঠের কিছুট সামনে থেকে লম্বা পাস দিয়েছিলেন নেইমারকে। ভালোভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা দৌড়ে গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা তারকা।
২৩তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল জাপানও। তবে ইউ কোবায়াশির শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
একটু পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মিরান্দা। তবে তার জোড়ালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জাপানি গোলরক্ষক। ৫৫তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ হারায় জাপান। ডান দিক থেকে ওকাজাকির জোরালো ভলি লাগে বারে।
৫৯তম মিনিটে হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন নেইমার। গোলরক্ষককে একা পেয়েও শট নিতে দেরি করে ফেলেন তিনি। পরক্ষণেই এসে পড়া ডিফেন্ডারদের কাটিয়ে শট নিলেও বল একটুর জন্য জালে ঢোকেনি।
তিন মিনিট পর কোতিনিয়োর বাকানো শটও একটুর জন্য জালে ঢোকেনি। ৬৯তম মিনিটে নেইমারের পাস থেকে তারদেলির বদলি হিসেবে নামা রবিনিয়োর শটও বারের পাশ দিয়ে চলে যায়।
তবে ৭৭তম মিনিটে ঠিকই হ্যাটট্রিক তুলে নেন নেইমার। ডি বক্সের মধ্যে থেকে নেয়া কাকার হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। বল পেয়ে যান কোতিনিয়ো। তার জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল পেয়ে যান নেইমার। ওখান থেকে বিনা বাধায় বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি তার।
পুরো ম্যাচেই দারুণ খেলছেন নেইমার। তার পায়ের জাদুতে বারবার ধোঁকা খেয়েছে জাপানের ডিফেন্ডাররা।
