২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোড়া গোলে উরুগুয়েকে জেতালেন সুয়ারেস

লুইস সুয়ারেসের জোড়া গোলে প্রীতি ম্যাচে ওমানকে ৩-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। ব্রাজিল বিশ্বকাপে নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম উরুগুয়ের জার্সিতে গোল পেলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 01:11 AM

Updated : 13 Oct 2022, 12:41 PM

শনিবার ওমানের আল বুরাইমি স্টেডিয়ামে জোড়া গোল করেন লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়া সুয়ারেস। এ নিয়ে দেশের হয়ে তার গোল সংখ্যা দাঁড়াল ৪৩টি। ওমানের জালে অপর গোলটি করেন জোনাথান রদ্রিগেস।

প্রথমার্ধে গোল করতে পারেনি অস্কার তাবারেসের দল। ৫৭ ও ৬৬ মিনিটে ওমানের জালে দুটি গোল করেন সুয়ারেস। এর মধ্যে দ্বিতীয় গোলটি তিনি করেন দারুণ দক্ষতায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে। ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ান রদ্রিগেস।

ব্রাজিল বিশ্বকাপে ইতালির জর্জ কিয়েল্লিনিকে কামড়ে নিষিদ্ধ হওয়া সুয়ারেসের প্রীতি ম্যাচে খেলতে কোনো বাধা নেই। এ কারণে সৌদি আরবের পর ওমানের বিপক্ষের প্রীতি ম্যাচটি খেলতে পারলেন তিনি।

উরুগুয়ের হয়ে নয়টি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারবেন না সুয়ারেস।