২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল না করেই উদযাপনের লজ্জায় ব্রাজিল স্ট্রাইকার

প্রতিপক্ষের জালে নয়, ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে গোল হয়েছে মনে করে উদযাপন করলেন ব্রাজিলের স্ট্রাইকার নিলতন। পরে ভুল বুঝতে পেরেছেন ঠিকই, তবে তার আগেই প্রতিপক্ষ আর দর্শকদের হাসির খোরাক হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 09:46 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

বিব্রতকর ঘটনাটি ঘটেছে গত রোববার ব্রাজিলের দুই বড় ক্লাব ফ্লামেঙ্গো ও ক্রুসেইরোর মধ্যকার ম্যাচে।

বাঁ দিক থেকে নেয়া একটি ফ্রি কিকে ডি বক্সের মধ্যে থেকে হেড করে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ক্রুসেইরোর নিলতন। হেড করে ঠিকমতো দেখলেনও না বল কোথায় গেল, গোল করার আনন্দে দিলেন ছুট। কিন্তু গোল উদযাপনে সতীর্থরা কেউ আসে না কেন! খানিক বাদে বুঝলেন, কি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন তিনি, বলটা যে জালেই পাঠাতে পারেননি।

ম্যাচটা ৩-০ গোলে হারে ক্রুসেইরো।