২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে হারিয়ে নেইমারদের উদযাপন

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর আনন্দটাই আলাদা। ইন্সটাগ্রামে নেইমারের দেয়া একটা ছবিতে তারই প্রকাশ পাচ্ছে। ভ্রমণের ক্লান্তিও যেখানে কোনো ছাপ ফেলেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 07:04 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

গত শনিবার চীনের বেইজিংয়ে দিয়েগো তারদেলির জোড়া গোলে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারানোর পর সিঙ্গাপুরে এক দিনের ছুটি কাটিয়েছে পুরো ব্রাজিল দল। ছুটির এক মুহূর্তে নেইমারের 'সেলফি'তে দেখা গেল হাস্যোজ্জ্বল কাকা, রবিনিয়ো, তারদেলিদের।

এছাড়া নেইমারদের ছুটি উপভোগের আরো কিছু ছবি টুইটারে দিয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা।

গত জুলাইয়ে দেশের মাটিতে বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল দল। নতুন কোচ দুঙ্গার অধীনে টানা তিনটি ম্যাচ জিতেছে তারা। সে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে মঙ্গলবার জাপানের মুখোমুখি হবে দুঙ্গার দল।