২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাইয়ে চ্যাম্পিয়ন ফেদেরার

মাস্টার্সে টানা দ্বিতীয় শিরোপা জিতেছেন রজার ফেদেরার। সাংহাই মাস্টার্সের ফাইনালে ফ্রান্সের জিলস সিমোকে হারিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:32 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

রোববার সিমোকে ৭-৬, ৭-৬ গেমে হারান সেমি-ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে হারানো ফেদেরার।

গত অগাস্টে সিনসিনাটি মাস্টার্সেও শিরোপা জিতেছিলেন ফেদেরার।

আগামী সপ্তাহে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবেন সুইজারল্যান্ডের তারকা ফেদেরার।