২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালেন্সিয়ার অবিশ্বাস্য গোল!

রর্বেতো কার্লোসের পা থেকে এমন অবিশ্বাস্য গোল এক সময় দেখা যেত। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের জালে ইকুয়েডরের এনের ভালেন্সিয়ার গোলটি তাই ব্রাজিলের সাবেক ওই তারকা ফুটবলারকেই মনে করিয়ে দিচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 05:44 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

প্রীতি ম্যাচটিতে পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়া ইকুয়েডর হারতেই বসেছিল। তবে নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে ভালেন্সিয়ার অসাধারণ গোলটিতে সমতায় মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দলটি।

ডি বক্সের অনেকটা বাইরে সতীর্থের বাড়ানো বল পেয়ে অতর্কিত শট নেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই ফরোয়ার্ড। বলটি সামনে থাকা এক খেলোয়াড়ের মাথার উপর দিয়ে গোলরক্ষক ব্র্যাড গুজানকে বোকা বানিয়ে ডান দিক দিয়ে জালে ঢোকে। গুজান বিভ্রান্ত হয়ে প্রথমে যেতে চেয়েছিলেন অন্য দিকে।

বলটি এতো বেশি বেঁকে যায় যে ধারাভাষ্যকাররা প্রথমে বলেন, কারো গায়ে লেগে বলটির দিক পাল্টেছে। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি কারো গায়ে লাগেনি। ঠিক এভাবেই কার্লোসের ‘বানানা শট’ নামে পরিচিত ফ্রি কিক বা দুর্দান্ত শটগুলো গোলরক্ষকদের বোকা বানাতো।