২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যান্ড মূল্যে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি - দুজনেই আছেন ব্র্যান্ড মূল্যের দিক দিয়ে বিশ্বের সেরা অ্যাথলেটদের তালিকায়। ফোর্বসের এই তালিকায় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তারকাকে পেছনে ফেলেছেন রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 08:10 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

ফোর্বসের দেয়া ২০১৪ সালের সবচেয়ে মূল্যবান অ্যাথলেটের তালিকায় সেরা দশে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো আছেন ৭ম স্থানে। তার চেয়ে দুই ধাপ পেছনে ঠাঁই পেয়েছেন বার্সেলোনা তারকা মেসি। তালিকায় ফুটবলার আছেন এই দুইজনই।

রোনালদোর ব্র্যান্ড মূল্য ১ কোটি ৭০ লাখ ডলার। মেসির ব্র্যান্ড মূল্য ১ কোটি ২০ লাখ ডলার।

এই তালিকায় সবার ওপরে আছেন লেব্রন জেমস। যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল খেলোয়াড়ের ব্র্যান্ড মূল্য ৩ কোটি ৭০ লাখ ডলার। ৩ কোটি ৬০ লাখ ব্র্যান্ড মূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গলফার টাইগার উডস।

সেরা দশে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২ কোটি ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে ভারত অধিনায়ক আছেন ৫ম অবস্থানে।

৩ কোটি ২০ লাখ ডলার নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে সুইস টেনিস তারকা রজার ফেদেরার। তার প্রবল প্রতিপক্ষ স্পেনের রাফায়েল নাদাল ১ কোটি ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে ১০ম স্থান পেয়েছেন।