২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে দ্বৈরথ উপভোগ করেন রোনালদো

প্রতিদ্বন্দ্বিতাকে জীবনেরই অংশ বলে মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর এ কারণেই লিওনেল মেসির সঙ্গের দ্বৈরথ বেশ উপভোগ করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 07:26 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

ফুটবল মাঠে দলীয় ও ব্যক্তিগত অর্জনের বেলায় রোনালদোর বড় প্রতিদ্বন্দ্বী মেসি। তবে আর্জেন্টিনার ফরোয়ার্ডের সঙ্গে এ নিয়ে কোনো বিরোধ নেই রোনালদোর।

ওয়ার্ল্ড সকার সাময়িকীকে দেয়া সাক্ষাতকারে রোনালদো বলেন, “এটা জীবনেরই অংশ। লোকে আমাদের মধ্যে তুলনা করবে এটা খুবই স্বাভাবিক। ফুটবলের বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে আমাদের মধ্যে যে দ্বৈরথ আছে, এটা বলাই নিরাপদ হবে। কিন্তু আমাদেরকে অবশ্যই ইতবাচক মানসিকতা নিয়ে দ্বৈরথে নামতে হবে এবং এটা ভালো ব্যাপার।”

গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। স্পেনের সফলতম ক্লাবটির দীর্ঘদিনের ‘দেসিমা’ বা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জয়ের স্বপ্নও পূরণ হয়।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়েই নামবে রিয়াল মাদ্রিদ। এই আসরের ইতিহাসে কোনো দল টানা দুইবার জিততে পারেনি। রোনালদো গত মৌসুমের পূনরাবৃত্তির প্রশ্নে আশাবাদী।

গত মৌসুমে লুইস সুয়ারেসের সঙ্গে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড এবারো গোল্ডেন বুট জয়ের স্বপ্ন দেখছেন।

“আমি মিথ্যা বলছি না; আসলেই আমি এটা (ইউরোপিয়ান গোল্ডেন বুট) জিততে চাই।”