২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি, নেইমারে উন্মাতাল চীন

লিওনেল মেসি আর নেইমার - সময়ের সেরা দুই ফুটবল তারকাকে কাছে পেয়ে চীনের ফুটবলপ্রেমীরা উচ্ছ্বাসে ভাসছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 05:46 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানো পর্যন্ত ভক্তরা মেসি, নেইমারদেরকে স্বাগত জানিয়েছেন। প্রিয় তারকাদের ছবি তুলেছেন অনেকে। মেসি, নেইমারদের হোটেলে পৌঁছানোর রাস্তার পাশে দাঁড়িয়ে উল্লাসে-কলরব করেছেন তারা।

মেসি ও নেইমার ছাড়াও আনহেল দি মারিয়া, অস্কারের মতো তারকা ফুটবলারও এখন চীনে।

শনিবার বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ব্রাজিল প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। যতই প্রীতি ম্যাচ বলা হোক না কেন, লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির ম্যাচ বলে চীনেও বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে।

মেসি-নেইমার বার্সেলোনার হয়ে এক সঙ্গে খেলেন। তবে বেইজিং দুজনে প্রতিপক্ষ হয়ে লড়বেন। দুই তারকার লড়াই উপভোগের জন্য উন্মুখ হয়ে আছেন চীনের ফুটবলপ্রেমীরা।

বার্ডস নেস্ট নামে পরিচিত অলিম্পিক স্টেডিয়ামে অবশ্য মেসির জন্য সুখস্মৃতি আছে। ২০০৮ সালের অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে ফুটবলের সোনা এই মাঠেই জিতেছিলেন তিনি।

গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসি। অন্যদিকে সেমি-ফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের হেরে যাওয়া ম্যাচে চোটের কারণে খেলাই হয়নি নেইমারের।

</div>  </p><p> </p><p> </p>