বিশ্বকাপে ঘানা-কাণ্ড নিয়ে সিনেমা!
ব্রাজিল বিশ্বকাপের অন্যতম বিতর্কিত ঘটনা নিয়ে সিনেমা হতে পারে হলিউডে।
গত জুনে ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে বেঁকে বসেন ঘানার খেলোয়াড়রা। আগেই ম্যাচ ফির টাকা না দিলে ম্যাচের আগে অনুশীলন বর্জন করেন তারা। সমস্যার ঘনঘটা বাড়ছে দেখে তাড়াহুড়ো করে ভাড়া করা বিমানে খেলোয়াড়দের জন্য ৩০ লাখ ডলার ব্রাজিলে পাঠায় ঘানা সরকার। নাটকীয় ঘটনাটিকেই বড় পর্দায় রূপায়িত করতে আগ্রহী নির্মাতারা।
যুক্তরাষ্ট্রের প্রযোজনা সংস্থা বাগিটার ফিল্মসকে ঘানার এই ঘটনা নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছে। এজন্য ড্যারিল হোয়্যারটনকে চিত্রনাট্য লেখার দায়িত্ব দিয়েছে তারা।
মূল চরিত্র বেছে নিতে বেগ পেতে হয়নি ড্যারিলের। তিনি জানান, ড্যারিল জানান, তার চিত্রনাট্যে নায়ক হবেন ঘানা থেকে ব্রাজিলে টাকা পৌঁছে দেয়া ব্যক্তিটি, যিনি সময়মতো টাকা নিয়ে পৌঁছতে পারলে অঘটন ঘটতো।
