২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ভক্তের সেলফিতে সুয়ারেস!

মরুর দেশে গিয়েও আড়াল হয়ে থাকতে পারলেন না লুইস সুয়ারেস! সৌদি আরবের জেদ্দায় এক ভক্তের সেলফির অংশ হলেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 08:03 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

সৌদি আরবের সঙ্গে শুক্রবার প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে। এ ম্যাচ খেলতেই বার্সেলোনা স্ট্রাইকার আরব দেশটিতে এসেছেন।

জেদ্দা শহরে ট্যাক্সি ক্যাবে করে বের হয়েছিলেন সুয়ারেস। তাকে চিনতে একটুও ভুল হয়নি চালকের; সঙ্গে সঙ্গে সেলফি তুলে ফেললেন তিনি।

সুয়ারেসকে অবশ্য সেলফিতে খুব হাসিখুশি দেয়া যায়নি। মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে ছিলেন তিনি!

ব্রাজিল বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড়ে দেয়ায় সুয়ারেসকে উরুগুয়ের হয়ে নয়টি প্রতিযোগিতামূলক ম্যাচে নিষিদ্ধ করে ফিফা। তবে প্রীতি ম্যাচ খেলতে কোনো বাধা নেই তার।