২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের নাথানে চোখ ম্যান সিটির

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের মিডফিল্ডার নাথান আলান দি সৌজাকে দলে টানতে চায় ম্যানচেস্টার সিটিসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

নাথানের বাবা ও তার এজেন্ট জোসে কার্লোস দি সৌজা ব্রাজিলের স্পোর্টস পোর্টাল গ্লোবেস্পোর্তোকে জানান, ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিসহ মোট আটটি ক্লাব তার ছেলেকে দলে টানতে চায়।

বর্তমানে ব্রাজিলের ক্লাব আতলেতিকো পারানায়েনসেতে খেলছেন নাথান। তবে ক্লাবের সঙ্গে নতুন কেনো চুক্তি করতে রাজি হননি তিনি।

ফলে নতুন ক্লাবে যোগ দিতে কোনো বাধা নেই ১৮ বছর বয়সী এই ফুটবলারের।

ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলে খেলা নাথান আতলেতিকোর মূল দলের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন।