২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে মেসিদের নিয়ে মাতামাতি

এক সঙ্গে লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন ও আনহেল দি মারিয়াকে হাতের নাগালে পেলে ভক্তদের যা হয় আর কি। প্রিয় তারকাদের কাছে পেয়ে তাই চীনের ফুটবলপ্রেমীরাও বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 06:43 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

আগামী শনিবার বেইজিংয়ের বার্ডস নেস্ট নামে পরিচিত স্টেডিয়ামে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচ খেলতেই দলবল নিয়ে চীনে গিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

মেসিদের আসার খবর পেয়েই বেইজিং বিমানবন্দরে ভিড় করেন ভক্তরা। বিমানবন্দরের ফটক থেকে হোটেল পর্যন্ত প্রিয় তারকাদের কাছ থেকে এক পলক দেখার জন্য, ছবি তোলার জন্য রাস্তার ধারে ভিড় করেন ভক্তরা।

সমর্থকদের সামলাতে অবশ্য নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পোহাতে হয়েছে। অপ্রীতিকর কিছু না ঘটলেও মেসির কাছে ঘেঁষতে যাওয়া ভক্তরা নিরাপত্তারক্ষীদের ধাক্কা খেয়েছেন।

মঙ্গলবার চীনে পৌঁছানোর পরই অলিম্পিক ট্রেনিং সেন্টারে অনুশীলন করে আর্জেন্টিনা দল। যথারীতি সেখানেও ছিল ভক্তদের ভিড়।