চেলসির ‘মেসি’ হ্যাজার্ড
সতীর্থ এডেন হ্যাজার্ডকে চেলসির ‘মেসি’ বলে আখ্যা দিয়েছেন মিডফিল্ডার সেস ফাব্রেগাস।
বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দেয়া ফাব্রেগাসের বিশ্বাস বার্সেলোনার হয়ে মেসি যে ভূমিকা পালন করেন, একই কাজ চেলসির হয়ে করেন বেলজিয়ামের তারকা ফুটবলার হ্যাজার্ড।
“সে (হ্যাজার্ড) আমাদের মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে যোগসূত্র। সে-ই আমাদের মেসি। কেননা সে পার্থক্য তৈরি করে দেয়।”
আর্সেনালকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে সবার ওপরে আছে জোসে মরিনিয়োর দল চেলসি; ৭ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। লিগের এখনো অনেকটা পথ বাকি। তবে আগামী নিয়ে আশাবাদী ফাব্রেগাস।
“আমাদের দলটি তরুণ। তবে আমরা ভবিষ্যৎ নিয়ে খুবই ইতিবাচক।”
