২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেসি-রোনালদোদের মতোই দি মারিয়া'

সময়ের সেরা চার ফুটবলারের তালিকায় লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোর পাশেই আনহেল দি মারিয়াকে রাখছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার গাব্রিয়েল হেইন্সে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 05:52 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া দি মারিয়া ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির হয়ে ধারাবাহিকভাবে আলো ছড়াচ্ছেন। সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি এরই মধ্যে ইউনাইটেডের জার্সিতে তিনটি লিগ গোলও পেয়েছেন তিনি। হেইন্স তাই স্বদেশী দি মারিয়ার প্রশংসায় পঞ্চমুখ হলেন।

“দি মারিয়ার সম্পর্কে আমি যাই বলি না কেন, তা পর্যাপ্ত নয়। আমার কাছে সে সময়ের সেরা চার ফুটবলারের একজন এবং সে দারুণ পর্যায়ে আছে।”

স্পেন ছেড়ে ইংল্যান্ডে আসায় পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়াটাও দি মারিয়ার জন্য কঠিন কিছু হবে না বলে মনে করেন হেইন্সে। ইউনাইটেডের এই সাবেক ফুটবলার বলেন, “ক্লাব তার দেখভাল করবে এবং সে আরো ভালো খেলবে। ইউনাইটেড আপনার জন্য সবকিছু সহজ করে দেয়।”