লা লিগা থেকে বাদ পড়ার ঝুঁকিতে বার্সেলোনা
লিওনেল মেসির বার্সেলোনাকে ছাড়া কি লা লিগা কল্পনা করা সম্ভব! কিন্তু এমনটাও দেখতে হতে পারে, যদি স্পেন থেকে আলাদা হয়ে যায় বার্সেলোনার প্রদেশ কাতালুনিয়া।
লা লিগার প্রধান হাভিয়ের তেবাস জানান, যদি কাতালুনিয়া স্বাধীন হয়ে যায় তবে আইন অনুযায়ী বার্সেলোনা আর লা লিগায় খেলতে পারবে না। কারণ আইনে বলা আছে, স্পেনের এলাকার বাইরে কেবল অ্যান্ডোরাই কেবল স্পেনের ফুটবল লিগে অংশ নিতে পারবে।
আগামী ৯ নভেম্বর স্বাধীনতার প্রশ্নে গণভোট হতে পারে কাতালুনিয়াতে, যার রাজধানী বার্সেলোনা স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর।
বার্সেলোনায় এক ক্রীড়া সম্মেলনে তেবাস বলেন, “যদি কাতালুনিয়া স্বাধীন হয়ে যায়, তখন স্পেনের ক্রীড়া আইন বিবেচনায় আনলে বার্সেলোনা আর লা লিগায় খেলতে পারবে না।”
