২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রীড়াবিশ্বের ২৫ শতাংশই অপরাধচক্রের নিয়ন্ত্রণে’

ক্রীড়া বিশ্বে ড্রাগ বিরোধী অভিযানের নেতৃত্ব যার হাতে, সেই মানুষটিই মনে করেন, ক্রীড়া বিশ্বের ২৫ শতাংশই এখন নিয়ন্ত্রণ করে অপরাধচক্রগুলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 10:12 AM

Updated : 22 Aug 2022, 07:16 PM

ওয়ার্ল্ড অ্যন্ডি-ডোপিং এজেন্সির মহা-পরিচালক ডেভিড হাওম্যান তাই ক্রীড়াবিশ্বের ‘মন্দ লোকদের’ হটাতে দুর্নীতির বিরুদ্ধে রূখে দাঁড়াতে সবাইকে এক হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন।

লন্ডনে ক্রীড়া বিষয়ক একটি সম্মেলনে হাওম্যান বলেন, “খেলায় এখন সবচেয়ে বড় হুমকি হচ্ছে অর্গানাইজড ক্রাইম।”

“আমি মনে করি, কোনো না কোনো ভাবে বিশ্ব ক্রীড়ার ২৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে সংগঠিত অবরাধচক্র”, যোগ করেন তিনি।

তার দাবি, যারা ক্রীড়া বিশ্বে ড্রাগ, স্টেরয়েড, হিউমেন গ্রোথ হরমোন (এইচজিএইচ) ও ইরিথ্রোপোইয়েটিন (ইপিও) ইত্যাদি সরবরাহ করে, তারাই আবার ম্যাচ পাতানোতে অ্যাথলেটদের জড়ায়।

ক্রীড়া বিশ্বের এই মন্দ লোকদের বিরুদ্ধে ‘ভালো লোকদের’ এখনই রুখে দাঁড়ানো উচিত বলে মনে করেন হাওম্যান।

“তা না হলে মন্দ লোকরাই জিতে যাবে।”