নিষিদ্ধ ইতালির ফুটবল প্রধান
বর্ণবাদী মন্তব্য করার জন্য ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট কার্লো তাভেচ্চিওকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপী ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
৭১ বছর বয়সী ফুটবল সংগঠক তাভেচ্চিও গত জুলাইয়ে তার নির্বাচনী প্রচারণা চালনোর সময়ে আফ্রিকার ফুটবলারদের ‘কলা খাদক’ বলে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেন। পরে তিনি নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেন।
নিষেধাজ্ঞার কারণে তাভেচ্চিও উয়েফার কোনো পদে থাকতে পারবেন না। ২০১৫ সালের মার্চে উয়েফার কংগ্রেসেও অংশ নিতে পারবেন না তিনি।
