২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিনসের বিজ্ঞাপনে নেইমাররা

জিনস পরে ফুটবল খেলাও কি সম্ভব! বিজ্ঞাপনে তো তাই করেছেন নেইমার, সুয়ারেস, ইনিয়েস্তারা। জিনসের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন বার্সেলোনার পাঁচ ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 10:26 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

বার্সেলোনার ‘অফিশিয়ার পার্টনার’ রিপ্লে বাজারে ছেড়েছে হাইপারফ্লেক্স জিনসের নতুন কিছু পোশাক। ইতালির এই কোম্পানির জিনসগুলো কতটা নমনীয় তা দেখাতেই বার্সেলোনার পাঁচ
ফুটবলার নেইমার, লুইস সুয়ারেস, জেরার্দ পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও ইভান রাকিতিচকে বিজ্ঞাপনে নিয়েছে তারা।

বিজ্ঞাপনে জিনসের পোশাক নিয়ে বিভিন্ন পরীক্ষায় মডেলদের সঙ্গে নেমে পড়েন নেইমাররাও। জিনস পরেই ফুটবল নিয়ে কারিকুরি করতে দেখা যায় তাদের।