ব্রাজিলের নির্বাচনে রোমারিও, বেবেতোর জয়
ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোমারিও ও বেবেতো পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন।
রোমারিও আগে ছিলেন পার্লামেন্টের নিম্নকক্ষের ডেপুটি। রোববার তিনি রিও দে জেনেইরো থেকে ৬৩ শতাংশ ভোট পেয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন।
১৯৯৪ সালের বিশ্বকাপে জয়ী ব্রাজিল দলের আক্রমণভাগে রোমারিওর সঙ্গী বেবেতো পুনরায় ডেপুটি হিসেবে নির্বাচিত হয়েছেন।
