পিকে-শাকিরার মাশরুম সেলফি
রায়ো ভায়েকানোর বিপক্ষে জয়ের পর সঙ্গী শাকিরা আর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তখন তোলা একটি 'সেলফি' দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
শনিবার মেসি ও নেইমারের গোলে ২-০ ব্যবধানে ভায়েকানোকে হারায় বার্সেলোনা। এরপর প্রেমিকা শাকিরাকে নিয়ে মাশরুম তুলতে যান পিকে। ৩৭ বছর বয়সী শাকিরা ইন্সটাগ্রামে দেয়া ছবির নীচে লেখেন 'মাশরুম দিবস'।
প্রেমিকা আর বন্ধুদের সঙ্গে মাশরুম তুলে জয়টা তবে ভালোই উদযাপন করলেন স্পেনের ফুটবলার পিকে।
