২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকার সঙ্গে ডিনার করে উদযাপন রোনালদোর

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিকের পর বান্ধবীকে ইরিনা শায়াককে নিয়ে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দুই জনের অন্তরঙ্গ ছবি অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 07:15 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

রোববার রোনালদোর হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে ৫-০ গোলের সহজ জয় পায় রিয়াল মাদ্রিদ। এ নিয়ে লা লিগায় গত চার ম্যাচে তিনটি হ্যাটট্রিক করলেন পর্তুগালের এই তারকা। লা লিগায় ২২টি হ্যাটট্রিক করে তিনি এখন বসেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো এবং তেলমো সাররার পাশে।

দারুণ এই কৃতিত্ব উদযাপনেই হয়তো সুপার মডেল প্রেমিকাকে নিয়ে একটি চাইনিজ রেস্তোরাঁয় গিয়েছিলেন রোনালদো। এরপর টুইটার ও ইনস্টাগ্রামে দুই জনের ছবি দিয়ে লিছেছেন, 'তিগরিস্কির সঙ্গে ডিনার।'

প্রিয় মানুষটিকে আদর করে যে নামে ডাকেন রোনালদো, তা তাই জানা হয়ে গেল ভক্তদের।