চায়না ওপেনে জোকোভিচ, শারাপোভার শিরোপা
চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভাকে হারিয়ে চায়না ওপেনের শিরোপা জিতেছেন মারিয়া শারাপোভা। ছেলেদের এককে শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ।
রোববার বেইজিংয়ে ফাইনালে কেভিতোভাকে ৬-৪, ২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ২৭ বছর বয়সী এই রুশ তারকা।
