২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরল এসি মিলান

ইতালির শীর্ষ লিগ সেরি আয় জয়ে ফিরেছে এসি মিলান। কিয়েভো ভেরোনাকে ২-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার অন্যতম সফল দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 01:22 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শনিবার সান সিরোয় স্বাগতিক এসি মিলানের জয়ে গোল দুটি করেন দুই মিডফিল্ডার সুল্লে আলি মুনতারি ও কেইসুকে হোন্ডা।

দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে দলকে এগিয়ে নেন মুনতারি। বাঁ পায়ের ভলিতে অতিথিদের জালে বল পাঠান তিনি।

৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোন্ডা। ফ্রি-কিক থেকে গোল করেন জাপানের এই তারকা।

লিগের শীর্ষ দল ইউভেন্তুসের কাছে হারার পর দুটি ম্যাচ ড্র করেছিল এসি মিলান। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে দলটি।