ইতালি দলে উপেক্ষিত বালোতেল্লি
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ইতালির আগামী দুই ম্যাচের দলে নেই লিভারপুলের স্ট্রাইকার মারিও বালোতেল্লি।
এর আগে ইতালির কোচ আন্তোনিও কোন্তের প্রথম দুই ম্যাচের দলেও ছিলেন না মারিও বালোতেল্লি। নরওয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
নিষেধাজ্ঞার কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারতেন না বালোতেল্লি। তাই ইতালির হয়ে ৩৩টি ম্যাচ খেলা এবং চেজারে প্রানদেল্লির বিশ্বকাপ দলে থাকা এই মেজাজি স্ট্রাইকারকে নিজের প্রথম ম্যাচের দলে নেননি কোন্তে। কিন্তু নিষেধাজ্ঞা কাটলেও এবার ডাক পেলেন না বালোতেল্লি।
ইতালি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্ট্রাইকার গ্রাৎসিয়ানো পেল্লে। সাউথ্যাপ্টনে যোগ দেয়ার পর ৮ ম্যাচে ৫ গোল করেন তিনি।
আগামী সপ্তাহে আজারবাইজান ও মাল্টার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে খেলবে ইতালি।
ইতালি দল:
গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (ইউভেন্তুস), মাত্তিয়া পেরিন (জেনোয়া), সালভাতোরে সিরিগু (পিএসজি)।
ডিফেন্ডার: লিওনার্দো বনুচ্চি (ইউভেন্তুস), জর্জো কিয়েল্লিনি (ইউভেন্তুস), আনজেলো অগবোন্না (ইউভেন্তুস), আন্দ্রেয়া রানোচ্চিয়া (ইন্টার মিলান), দানিয়েলে রুগানি (এম্পোলি)।
মিডফিল্ডার: আন্তোনিও কানদ্রেভা (লাৎসিও), আলবের্তো আকুইলানি (ফিওরেন্তিনা), জাকোমো বোনাভেনচুরা (এসি মিলান), মাত্তেও দারমিয়ান (তোরিনো), মাত্তিয়া দে শিলিও (এসি মিলান), আলেসান্দ্রো ফ্লোরেনসি (রোমা), ক্লাওদিও মার্কিসিও (ইউভেন্তুস), চিয়াগো মোত্তা (পিএসজি), মার্কো পারোলো (লাৎসিও), মানুয়েল পাসকুয়াল (ফিওরেন্তিনা), আন্দ্রেয়া পোলি (এসি মিলান), মার্কো ভের্রাত্তি (পিএসজি)।
ফরোয়ার্ড: মাত্তিয়া দেস্ত্রো (রোমা), সেবাস্তিয়ান জোভিনকো(ইউভেন্তুস), চিরো ইম্মোবিলে (বরুসিয়া ডর্টমুন্ড), পাবলো দানিয়েল অসভালদো (ইন্টার মিলান), সিমোনে জাজা (সাস্সুয়োলো), গ্রাৎসিয়ানো পেল্লে(সাউথ্যাপ্টন)।
