২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের বাদ ফন ডার ফার্ট

জাতীয় দল থেকে ফের বাদ পড়েছেন নেদারল্যান্ডসের রাফায়েল ফন ডার ফার্ট। তবে ইউরো বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দলে ফিরেছেন ফরোয়ার্ড কুইনসি প্রোমেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 09:36 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

চোটের কারণে ফন ডার ফার্ট ব্রাজিল বিশ্বকাপে খেলতে না পারলেও গত মাসে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ইউরো বাছাইপর্বের একটি ম্যাচের দলে ছিলেন।

স্পার্তাক মস্কোর ফরোয়ার্ড প্রোমেস গত মার্চে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে খেলেন।

চোটের কারণে ডিফেন্ডার রুন ভ্লারকে পাচ্ছেন না দ্বিতীয় মেয়াদে স্বদেশের দায়িত্ব নেয়া কোচ গাস হিডিঙ্ক।

ইউরো বাছাইয়ের 'এ' গ্রুপে আগামী ১০ অক্টোবর কাজাখস্তানকে আতিথ্য দেবে নেদারল্যান্ডস। তিন দিন পর আইসল্যান্ডের মাঠে খেলবে রবিন ফন পের্সি ও আরিয়েন রবেনরা।

নেদারল্যান্ডস দল:


গোলরক্ষক: ইয়াসপার সিলেসেন (আয়াক্স), টিম ক্রুল (নিউক্যাসল ইউনাইটেড), ইয়েরুন জুট (পিএসভি)।

ডিফেন্ডার: ডালে ব্লিন্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), জেফরি ব্রুমা (পিএসভি), স্টেফান ডা ভ্রেই (লাৱসিও), ডারিল ইয়ানমাত (নিউক্যাসল ইউনাইটেড), ব্রুনো মার্টিন্স (পোর্তো), এরিক পিটার্স (স্টোক সিটি), গ্রেগরি ফন ডার ভিল (পিএসজি), ভির্জিল ফন ডেইক (সেলটিক), জোয়েল ভেল্টমান (আয়াক্স)।

মিডফিল্ডার: ইব্রাহিম আফেলেই (অলিম্পিয়াকোস), ইয়োর্ডি ক্লাসি (ফেইয়েনুর্ড), নাইজেল ডি ইয়োং (এসি মিলান), লেরোয় ফের (কিউপিআর), ডাভি ক্লাসেন (আয়াক্স), লুসিয়ানো নারসিং (পিএসভি), কুইনসি প্রোমেস (স্পার্তাক মস্কো), আরিয়েন রবেন (বায়ার্ন মিউনিখ), ভেসলি স্নেইডার (গালাতাসারাই), ভাইনালডাম (পিএসভি)।

ফরোয়ার্ড: ক্লাস-ইয়ান হুন্টেলার (শালকে), জেরেমেইন লেন্স (ডায়নামো কিয়েভ), রবিন ফন পের্সি (ম্যানচেস্টার ইউনাইটেড)।