স্টেডিয়ামের নামে নিজের নাম!
ক্লাবের প্রতি ভালোবাসা জানাতে নিজের নাম প্রিয় স্টেডিয়ামের নামে পাল্টে ফেলেছেন টটেনহ্যামের এক সমর্থক।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির এই সমর্থকের নাম গ্যারি লেন। ৪০ বছর ধরে টটেনহ্যামের মাঠ হোয়াইট হার্ট লেনে খেলা দেখা এই সমর্থক ক্লাবের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতেই এমন সিদ্ধান্ত নেন।
এখন থেকে গ্যারি লেনের নাম হবে গ্যারি হোয়াইট হার্ট লেন।
এ বিষয়ে গ্যারি বলেন, “আমি অনেক বছর ধরে হোয়াইট হার্ট লেনে যাচ্ছি। আর নামের শেষে ‘লেন’ শব্দটা তো আছেই।”
তবে সবাই গ্যারির এই ভালোবাসার মর্ম বুঝেনি। গ্যারির মায়ের তো এই খবরটা শুনে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল।
