জোরে গাড়ি চালিয়ে গ্রেপ্তার মদ্যপ ফেলপস
মদ্যপ অবস্থায় মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে ম্যারিল্যান্ডের পুলিশ তারকা সাঁতারু মাইকেল ফেলপসকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত দেড়টার দিকে ম্যারিল্যান্ডের বাল্টিমোরে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন ফেলপস। ১৮টি অলিম্পিক সোনা জয়ী এই সাঁতারুর গাড়ির গতি ছিল ঘণ্টায় ৮৪ মাইল। অথচ তিনি গাড়ি চালাচ্ছিলেন ঘণ্টায় ৪৫ মাইল গতিসীমার লেনে।
পুলিশ তাকে থামায় এবং গ্রেপ্তার করে। ম্যারিল্যান্ড পুলিশ জানায়, ফেলপস এ সময়ে কোনো অশোভন আচরণ করেননি। তবে তিনি মদ্যপ ছিলেন। পরে যুক্তরাষ্ট্রের এই তারকা সাঁতারুকে ছেড়ে দেয়া হয়।
পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে পুরো বিষয়টির জন্য সবার কাছে ক্ষমা চান আড়াই বছর পর অবসর কাটিয়ে আবার পুলে ফেরা ফেলপস।
“সবাইকে হতাশ করার জন্য আমি গভীরভাবে দু:খিত।”
