মাঠের বাইরে নাসরি
এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে সামির নাসরিকে। কুঁচকির অস্ত্রোপচার করাতে হবে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে।
কুঁচকির চোটের কারণে ক্যাপিটাল ওয়ান কাপে শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে দলের ৭-০ গোলের জয়ে খেলতে পারেননি নাসরি। শনিবার হাল সিটির বিপক্ষে তাকে দলে না রাখার পরই প্রসঙ্গটি আসে-কেন তিনি মাঠের বাইরে।
নাসরির মাঠের বাইরে থাকার কারণ জানাতে গিয়েই অস্ত্রোপচারের কথা বলেন সিটি কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।
"বিষয়টি গুরুতর। কারণ, পরের দিনই সম্ভবত তার অস্ত্রোপচার। আমি চিকিৎসক নই, কিন্তু আমার মনে হয় এক মাসের মতো বাইরে থাকতে হবে তাকে।"
