এশিয়ান গেমস: গলফে পিছিয়ে বাংলাদেশের প্রতিযোগীরা
এশিয়ান গেমসের গলফের দুই রাউন্ড মিলিয়ে দলীয় ও ব্যক্তিগত পর্যায়ের তালিকায় নিচের দিকে আছে বাংলাদেশের গলফাররা।
ইনচনের ড্রিম পার্ক কান্ট্রি ক্লাব কোর্সে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে দলীয়ভাবে দশম স্থানে আছে বাংলাদেশ।
ব্যক্তিগত পর্যায়ে পারের সমান শট খেলে সজিব আলী আছেন যৌথভাবে ২৫তম স্থানে।
বাংলাদেশের অপর তিন গলফার মো. নাজিম যৌথভাবে ৩৭তম, ইসমাইল যৌথভাবে ৪৫তম এবং মোহাম্মদ সাগর যৌথভাবে ৫৪তম স্থানে আছেন।
