২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমস:পদক মিলল না জিমন্যাস্টিক্সেও

সাইক সিজার ভালো করলেও এশিয়ান গেমসের জিমন্যাস্টিক্স থেকে পদক না পাওয়ার হতাশা সঙ্গী হলো বাংলাদেশের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার ইনচনে পুরুষদের প্যারালাল বার ও হরাইজন্টাল বার ইভেন্টের ফাইনালে পারফরম করেন সিজার।

প্যারালাল বার ফাইনালে ১৪.৮৬৬ স্কোর নিয়ে সপ্তম হন সিজার। জাপানের ইউয়া কামোতো ১৫.৮০০ স্কোর নিয়ে এই ইভেন্টের সোনা জিতেছেন।

হরাইজন্টাল বারের ফাইনালেও সপ্তম হয়েছেন সিজার। ১৪.১৩৩ স্কোর তোলেন বাংলাদেশের এই অ্যাথলেট। ১৫.৮০০ স্কোর নিয়ে এই ইভেন্টে সোনা জিতেছেন চীনের প্রতিযোগী।