ভারতের আসরে কোয়ার্টার-ফাইনালে বিকেএসপি
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ৫৫তম সুব্রতকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি অনূর্ধ্ব-১৪ ফুটবল দল।
‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে জুয়েল রানার একমাত্র গোলে দিল্লির এয়ারফোর্স ভারতী স্কুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে বিকেএসপি।
ভারতের এই বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে বিকেএসপি। আগের দুই খেলায় আফগানিস্তান ও ওড়িষ্যা দলকে হারায় বিকেএসপি অনূর্ধ্ব-১৪ দল।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় কোয়ার্টার-ফাইনালে মেঘালয়ের খ্রুম ডিয়েঙ্গেই হাই স্কুল দলের মুখোমুখি হবে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এই আসরে খেলতে যাওয়া বিকেএসপি।
