অস্কারের গোলে চেলসির জয়
বোল্টনকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। দ্বিতীয়ার্ধে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির পক্ষে জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় চেলসি। দলকে এগিয়ে দেয়া গোলটি করেন এদিনই চেলসির হয়ে অভিষেক হওয়া ফ্রান্সের সেন্টার-ব্যাক কুর্ত জুমা।
৬ মিনিট পরই ম্যাট মিলসের গোলে সমতায় ফেরে বোল্টন।
আক্রমণ, বল দখল আর পাসিং; সব দিক থেকেই এগিয়ে ছিল চেলসি। লক্ষ্যে ২৮টি শট করে তারা। বিপরীতে বোল্টন লক্ষ্যে শট করতে পারে মাত্র ৩টি।
জোসে মরিনিয়োর দলের প্রাপ্য জয় নিশ্চিত হয় অস্কারের ৫৫তম মিনিটের গোলে।
