রোমা, ইউভেন্তুসের জয়, নাপোলির হোঁচট
সেরি আতে রোমা ও ইউভেন্তুস জয় পেলেও নিজেদের মাঠে পালের্মোর সঙ্গে ড্র করেছে ইতালির অরেক বড় দল নাপোলি।
বুধবার চেজেনাকে ৩-০ গোলে হারিয়েছে ইউভেন্তুস। দলের জয়ে জোড়া গোল করেন আরতুরো ভিদাল। ১৮তম মিনিটে পেনাল্টি গোল করার পর ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চিলির এই মিডফিল্ডার। ইউভেন্তুসকে তৃতীয় গোলটি এনে দেন স্টেফান লিশ্টস্টাইনার।
পার্মার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রোমা। আদেম লিয়াইচের গোলে এগিয়ে যায় রোমা। পার্মাকে সমতায় ফেরা গোলটি এনে দেন পাওলো দে সেলিয়ে। শেষ দিকে রোমার জয়সূচক গোলটি করেন মিরালেম পিয়ানিচ।
নিজেদের মাঠ স্তাদিও সান পাওলোয় ২-০ গোলে এগিয়ে গিয়েও পালের্মোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে নাপোলি। কালিদু কৌলিবালি ও দুভান সাপাতার গোলে এগিয়ে যায় রাফায়েল বেনিতেসের দল।
পালের্মোকে সমতায় ফেরা গোল দুটি এনে দেন আন্দ্রেয়া বেলোত্তি ও ফ্রাঙ্কো ভাস্কেস।
এরপর ৪৫তম মিনিটে হোসে মারিয়া কায়েহনের গোলে আবার এগিয়ে যায় নাপেলি। তবে বেলোত্তির দ্বিতীয় গোলে স্বাগতিক দর্শকদের হতাশ করে পার্লেমো।
টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইউভেন্তুস। সমান পয়েন্ট রোমারও। তবে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রাজধানীর দলটি। ৪ ম্যাচে পাওয়া ৪ পয়েন্ট পেয়ে নাপোলি আছে দশম স্থানে।
