বার্সেলোনার হয়ে সুয়ারেসের প্রথম গোল
বার্সেলোনার হয়ে প্রথম গোল পেলেন লুইস সুয়ারেস। তবে মূল দলের হয়ে নয়, এখনও নিষেধাজ্ঞার মধ্যে থাকা উরুগুয়ের এই তারকা জোড়া গোল পেয়েছেন বার্সেলোনা 'বি' দলের হয়ে।
বুধবার ক্লাবের অনুশীলন মাঠে প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ৬-০ গোলে হারায় বার্সেলোনার দ্বিতীয় দলটি।
জোড়া গোল করা লুইস সুয়ারেস পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন। এ ম্যাচে বার্সেলোনার জার্সিতে প্রথম গোল পেয়েছেন টমাস ভারমালেনও।
ফিফার নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে এখনও খেলতে পারছেন না বার্সেলোনায় যোগ দেয়া সুয়ারেস। তবে প্রীতি ম্যাচে খেলতে কোনো বাধা নেই তার।
