২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালাগা ম্যাচের জন্য 'ফিট' নেইমার

মালাগার বিপক্ষে ম্যাচের জন্য ১৯ সদস্যের দল দিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। হালকা চোট কাটিয়ে ওঠা নেইমার ও রাকিতিচ খেলবেন বলেই জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 05:59 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

নেইমার আর রাকিতিচ হালকা চোট পান লেভান্তের বিপক্ষে খেলা স্পেনের লা লিগার সর্বশেষ ম্যাচে।

মালাগার মাঠে লিগের শীর্ষ দল বার্সেলোনার ম্যাচটি হবে বুধবার রাতে।

নেইমার আর রাকিতিচের সঙ্গে এনরিকের দলে আছেন বার্সেলোনার 'বি' দলের তরুণ তারকা মুনির ও সান্দ্রো।

ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেসের সঙ্গে দল থেকে বাদ পড়েছেন ম্যাথিউ। চোটের কারণে এনরিকে এই ম্যাচের দলে রাখেননি রাফিনিয়া, মাসিপ আর ভারমালেনকে।