২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন ভাঙল শেখ রাসেলের

দুই অর্ধে দুটি করে গোল খেয়ে শেখ রাসেলের এএফসি প্রেসিডেন্টস কাপের ফাইনালে খেলার স্বপ্ন গুঁড়িয়ে গেছে। রিমইয়োংসুর কাছে মূল পর্বে নিজেদের শেষ ম্যাচে ৪-০ গোলে হেরেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 04:47 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

৩১তম মিনিট ও প্রথমার্ধের যোগ করা সময়ের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে শেখ রাসেল। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল খায় বাংলাদেশের প্রতিনিধিরা। এর পর আর ম্যাচে ফিরতে পারেনি জাকারিয়া বাবুর দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১২-১৩ মৌসুমের শিরোপা জিতে প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে শেখ রাসেল। গ্রুপ পর্বের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে প্রেসিডেন্টস কাপের মূল পর্বে ওঠে তারা।

মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার চ্যাম্পিয়ন এরচিম এফসিকে হারিয়েছিল শেখ রাসেল। ক্লাবটির সামনে আরো অর্জনের হাতছানি ছিল কিন্তু সুগাথাদাসা স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার দলটির কাছে বুধবারের হারে থামতে হলো মিথুনদের। দুই গ্রুপের চ্যাম্পিয়নরা ২৬ তারিখে প্রেসিডেন্টস কাপের ফাইনালে মুখোমুখি হবে।