২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন চেস দাবায় শীর্ষে সাইফ

ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে নারায়ণগঞ্জের প্রিতম-প্রিজম চেস ক্লাবের আব্দুল্লাহ আল সাইফ ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 08:27 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রথম গোল্ডেন চেস ক্লাব আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় রোববারের খেলায় নাসিমকে হারিয়ে শীর্ষে ওঠেন সাইফ।

গোপালগঞ্জ চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ নাসিম হোসেন ভূঁইয়া, ফায়ার-সার্ভিসের মোহাম্মদ শরীফ হোসেন, নৌবাহিনীর মোহাম্মদ সাগর, সৃজন চেসের মোহাম্মদ ইব্রাহীম হোসেন ও খন্দকার নজরে মাওলা।

গোল্ডেন চেসের শফিক আহমেদ ও ফরাসগঞ্জের মোহাম্মদ সিরাজুল কবীর সাড়ে চার পয়েন্ট করে নিয়ে এদের পরেই আছেন।

এছাড়া ফাহাদ মাসুম হোসেনকে, শরীফ বেলাল হোসেনকে, ইব্রাহীম ওবায়দুল ইসলাম শাহিনকে, সাগর মোহাম্মদ সেলিমকে, মাওলা রবিউল ভূঁইয়াকে, শফিক মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনকে ও সিরাজ ইব্রাহীম পারভেজকে পরাজিত করেন।

ইকরামুল হক সিয়াম মতিউর রহমান মামুনের সাথে ও মোঃ আবু হানিফ মোহাম্মদ আলমগীর-২ এর সাথে ড্র করেন।

সোমবার বেলা সাড়ে তিনটায় সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।