আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে ৬ জন
গোল্ডেন চেস ক্লাব আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার প্রথম আসরের তৃতীয় রাউন্ডের খেলা শেষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ৬ জন খেলোয়াড়।
শীর্ষে থাকা ছয় দাবাড়ু হলেন মাসুম হোসেন, আব্দুল্লাহ আল সাইফ, ইকরামুল হক সিয়াম, মোহাম্মদ শরীফ হোসেন, মোহাম্মদ সাগর ও নাসিম হোসেন ভূঁইয়া।
শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
তৃতীয় রাউন্ডে মাসুম শিরিনকে, সাইফ ফয়সালকে, সিয়াম নজরকে, শরীফ আনিসকে, সাগর মামুনকে ও নাসিম আমিরকে পরাজিত করেন।
এর আগে সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে মামুন সোহেলকে, দেলোয়ার সেলিমকে, মাসুম জাবেরকে, নাসিম শফিককে, সাইফ রেজাউলকে, সিয়াম মাহিনকে, হানিফ পারভেজকে ও সিরাজ সারোয়ারকে হারান।
শনিবার সকাল দশটায় শুরু হবে চতুর্থ রাউন্ডের খেলা।
